গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ শনিবার
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে সাংবাদিক সম্মেলন করেছে ১১ দলীয় ঐক্য। এ উপলক্ষে আগামী শনিবার বিভাগীয় সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন বলে জানানো হয়েছে।
গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে সাংবাদিক সম্মেলন করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আব্দুল করিম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উল্লিখিত দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আগামী শনিবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে মাওলানা মামুনুল হকের। এ ছাড়া জামায়াতের নেতা মিয়া গোলাম পরোয়ার, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং এনসিপির নেতা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়াসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
সাংবাদিক সম্মেলনে জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। নেতারা সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
১২২ বার পড়া হয়েছে