কুমিল্লা
কুমিল্লায় ৩ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজানের উদ্দেশ্যে কুমিল্লায় প্রায় তিন হাজার সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, কুমিল্লা শাখা।
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান প্রতিবেদক দিদারুল আলমের মা আছিয়া বেগমের জানাজা ও দাফন শত শত মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।
কুমিল্লার চান্দিনায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুমিল্লার চান্দিনা উপজেলায় একই ঘরের পৃথক দুটি কক্ষে মা ও তার সাত বছরের কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারনা, মা শিশুকে হত্যা করে পরবর্তীতে আত্মহত্যা করেছেন।
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ সদস্য গ্রেফতার
কুমিল্লা জেলার তিতাস ও দাউদকান্দি এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ১২ জন ডাকাতকে গ্রেফতার করেছে। অভিযানকালে তাদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার, দেশীয় অস্ত্র-শস্ত্র, দুটি সিএনজি এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামসুল আলম শাহ।
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল ছয়টার দিকে তাদের উদ্ধার করে ঢাকায় অবস্থিত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে ভর্তি করা হয়।
নতুন মন্ত্রিসভায় কুমিল্লার তিন মুখ, জেলাজুড়ে উৎসব
নতুন গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় কুমিল্লা জেলা থেকে তিনজন নেতার অন্তর্ভুক্তি ঘিরে জেলায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে।