সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় ৩ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৮:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র মাহে রমজানের উদ্দেশ্যে কুমিল্লায় প্রায় তিন হাজার সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, কুমিল্লা শাখা।

প্রতি বছরের মতো এবারও নগরীর ঐতিহাসিক টাউন হল মুক্তমঞ্চে এই উদ্যোগটি পালন করা হয়।

ইফতার বিতরণের পর অনুষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

সমিতির সভাপতি এম এ তাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল, কুমিল্লা সিটি কর্পোরেশনের ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ, এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রায়হান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সামর্থ্যবানদের এমন উদ্যোগ সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় করবে। মানবিক কার্যক্রমের জন্য রেস্তোরাঁ মালিক সমিতিকে সাধুবাদ জানিয়েছেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা হাজী নুরুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি নাসিরুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক এম কে রহমান জনি এবং সাংগঠনিক সম্পাদক রবিউল হক শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও এই মানবিক উদ্যোগে সংহতি প্রকাশ করেন। রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও তারা এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন