সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে চিকিৎসা খাতে অনিয়ম বন্ধে ৬ দফা দাবি

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের অতিরিক্ত পরামর্শ ফি নিয়ন্ত্রণ, শিশু হাসপাতাল দ্রুত চালু এবং সরকারি হাসপাতালে লাশ পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধসহ ছয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে এসব দাবি তুলে ধরা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাপা রাজশাহী জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, বেসরকারি সংস্থা রুলফাও-এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, বাপার কোষাধ্যক্ষ জাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাজশাহীর কিছু বিশেষজ্ঞ চিকিৎসক হঠাৎ করেই তাদের পরামর্শ ফি এক হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা নির্ধারণ করেছেন, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এর ফলে উত্তর ও দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা নিম্ন ও মধ্যবিত্ত রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এছাড়া, কয়েক বছর আগে নির্মাণকাজ শেষ হওয়া রাজশাহীর বিশেষায়িত শিশু হাসপাতাল দ্রুত চালুর দাবি জানানো হয়। এখনো হাসপাতালটি চালু না হওয়ায় শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে স্মারকলিপিতে বলা হয়েছে।

একই সঙ্গে সরকারি হাসপাতালে লাশ পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধসহ স্বাস্থ্যসেবা খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন