সৌদি আরব
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা
আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার অর্জনকারী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতার মাধ্যমে ভালো কোনো অর্জন করলে সরকার রাষ্ট্রীয়ভাবে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে।
ড্রোন হামলায় সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ
ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পাইপলাইনটির পাশাপাশি কয়েকটি পাম্প স্টেশনেও হামলা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ এই তেল অবকাঠামো বন্ধ হয়ে যাওয়ায় দেশটির তেল সরবরাহ ও রপ্তানি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ প্রবাসীর বাড়িই সিলেটে
সৌদি আরবে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার বাংলাদেশি প্রবাসী, যাদের সবার বাড়ি সিলেট বিভাগে। দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে যাওয়ার পথেই আল-খুরমা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
তায়েফে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসী আটক
সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ১৬৫ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ১২ হাজার ৩৬৩ জনকে দেশটি থেকে ফেরত পাঠানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাতে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ কি নজরে দেখছে ভারত
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দেওয়ার প্রস্তাব পেলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বাংলাদেশের এই অবস্থানের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলে—এমন সব বিষয়ের ওপর তারা সার্বক্ষণিক নজর রাখে। একই সময়ে পাকিস্তান জানিয়েছে, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করা হবে।