সীমান্তে আটক
নেত্রকোনা সীমান্তে মানবপাচারকারীসহ ৩ জন আটক
নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মানবপাচারকারী দালালসহ তিনজনকে আটক করেছে বিজিবি। শনিবার দুপুরে ভবানীপুর এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। আটককৃতদের পরিচয় নিশ্চিতের পর আইনি প্রক্রিয়ার জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি আটক
পঞ্চগড়ের বোদা উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম অসীম বিশ্বাস (৪৩), যিনি মাগুরা জেলার বাসিন্দা। শনিবার রাতে বড়শশী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
রৌমারী সীমান্তে পুশ-ইনের চেষ্টা: ৫ দিন পর ৪ জনকে উদ্ধার করল বিজিবি, শূন্যরেখায় আটকে আরও ৫
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইন চেষ্টার ঘটনায় পাঁচ দিন পর একই পরিবারের চার সদস্যকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তবে সীমান্তে এখনও শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন আরও পাঁচজন বাংলাদেশি। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পতাকা বৈঠকের পর মানবিক বিবেচনায় এই চারজনকে উদ্ধার করা হয়।