সাংস্কৃতিক অনুষ্ঠান
মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের চমৎকার পরিবেশনা দর্শক-শ্রোতাদের বিমোহিত করে।
বগুড়ায় নজরুল বর্ষ উদ্যাপন ও ‘সৃজন সাংস্কৃতিক একাডেমি’র যাত্রা শুরু
বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উদ্যাপন করা হয়েছে। একই অনুষ্ঠানে ‘সংস্কৃতির সৃজনে, মননের খোঁজে’ প্রতিপাদ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘সৃজন সাংস্কৃতিক একাডেমি’। স্থানীয় শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই যুগলবন্দি আয়োজন সম্পন্ন হয়।
মাদকমুক্ত সমাজ গড়তে সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্ব
মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা বাড়ানো এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। রাজধানীর সেগুনবাগিচায় সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যায় তাঁরা এ কথা বলেন।
মুন্সীগঞ্জে কবি নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উদযাপিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে কবির জীবন ও সাহিত্যকর্মের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় কবিকে স্মরণ করেন স্থানীয় সুধীজন ও সাংস্কৃতিক কর্মীরা।
সরকার স্পর্শকাতর সময় পার করছে: পার্থ, জনগণকে সঙ্গে থাকার আহ্বান
বর্তমান সরকার কোনো স্বাভাবিক সময়ে ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, সবকিছু মিলিয়ে সরকার এখন একটি স্পর্শকাতর সময় পার করছে। দেশের মানুষ সরকারের সঙ্গে থাকলে সরকার এগিয়ে যাবে।
বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত
‘আদিবাসী ধাত্রীদের সম্মান জানানো এবং জীবন ও সুস্থতা রক্ষা করা’ স্লোগানে জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে। পালী আদিবাসী আদর্শ উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।