শেরপুর
শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অনেক
শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় সাড়ে চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
শেরপুরে গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য ও পর্যটন উন্নয়নের আশ্বাস বনমন্ত্রীর
শেরপুরের গারো পাহাড়ে হাতি-মানুষের সংঘাত নিরসনে অভয়ারণ্য গড়ে তোলা এবং পর্যটন খাতের উন্নয়নের আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি জানান, সীমান্ত এলাকায় হাতির চলাচলের করিডোর তৈরির বিষয়ে ভারতের সাথে দ্রুত আলোচনা অনুষ্ঠিত হবে।
শেরপুরে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের গোয়ালপট্টির গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
শেরপুরে প্রকল্পের টাকা ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন কর্মকর্তা
শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে কাটাখালী খাল পুনঃখনন প্রকল্প সফলভাবে বাস্তবায়নের পর বরাদ্দের অবিশিষ্ট অংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে উদ্বৃত্ত ৬৮ লাখ ২৬ হাজার ৩৮৭ টাকা ফেরত দিয়ে সততা ও স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। এই প্রশংসনীয় উদ্যোগের ফলে একদিকে যেমন রাষ্ট্রীয় অর্থ সাশ্রয় হয়েছে, অন্যদিকে স্থানীয় কৃষি ও পরিবেশে সুবাতাস বইতে শুরু করেছে।
ঝিনাইগাতীতে বনের ভেতর ৬শ' বোতল ভারতীয় মদ উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ চৌরাস্তা থেকে তাওয়াকুচাগামী সড়কের পাশের বন থেকে এসব মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
শেরপুরে সেতু ভেঙে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩ জন
শেরপুরের নালিতাবাড়ীতে ভারি বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চেল্লাখালী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রবল স্রোতে নদীর ওপর নির্মিত একটি বেইলি সেতু ভেঙে পড়লে দুই শিশুসহ তিনজন নদীতে পড়ে যান। পরে তাঁরা সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান। সেতু ধসে আশপাশের কয়েকটি গ্রামের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।