সর্বশেষ

শিশু স্বাস্থ্য

দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত সহস্রাধিক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৯১৮টি শিশুর প্রাণহানি ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসকরা শিশুদের দ্রুত টিকা নেওয়ার ও সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৩১

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৭২৯

দেশে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৭ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭২৯ শিশুর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আজ রবিবার সকালে নগর ভবনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

ময়মনসিংহে সাড়ে ৯ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

ময়মনসিংহে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আওতায় প্রায় সাড়ে ৯ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ জুন দিনব্যাপী এই ক্যাম্পেইন সফল করতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামী ২৮ জুন চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় ২ লাখ ৩৪ হাজার ৬১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ১ হাজার ২০৪টি কেন্দ্রে একযোগে এই কর্মসূচি পরিচালিত হবে।