শিক্ষার্থী আন্দোলন
চুয়েটে তালা ভেঙে দপ্তরে উপাচার্য, শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তালাবদ্ধ উপাচার্য ভবনের তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। এ ঘটনার প্রতিবাদে উপাচার্য ভবনের নিচে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে ভবন ছাড়ার আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচিও ঘোষণা করেছেন তাঁরা।
শিক্ষার্থীকে মারধরে রেললাইন অবরোধ, রাজশাহীর ট্রেন বন্ধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার গভীর রাতে শুরু হওয়া এ কর্মসূচির ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অভিযুক্ত টিটিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলনে ‘অছাত্রদের’ সম্পৃক্ততাও ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী
এইচএসসি পরীক্ষার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও নম্বর বণ্টন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। তবে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে না বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে শিক্ষার্থীদের এখন ৬ দফা দাবি
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার বিকেলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে।
তিন দফা দাবিতে রাজধানীর চার স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের অবরোধ
তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাব, মিরপুর-১০ ও ইসিবি চত্বরে সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বিকেলে সায়েন্সল্যাবে অবস্থানরত শিক্ষার্থীরা অবরোধ তুলে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করলে ওই এলাকায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
উত্তরায় সড়ক অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীদের ‘লংমার্চ’ কর্মসূচি
এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন পরীক্ষার্থীরা। বুধবার দুপুরে বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চারটি লেন বন্ধ করে দেন তারা।