রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথকে ঘিরে অপপ্রচার: ইতিহাসের আড়ালে সংস্কৃতি বর্জনের রাজনীতি
রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধিতা, মুসলমানদের অবজ্ঞা, পতিতালয়ের ব্যবসা ও জাতীয় সংগীতের সুর চুরির অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। ঐতিহাসিক তথ্য, সাহিত্যিক সীমাবদ্ধতা ও প্রমাণহীন প্রচার পৃথকভাবে বিশ্লেষণ করে সাংবাদিক ও কলামিস্ট মনজুর এহসান চৌধুরী দেখিয়েছেন, এসব বিতর্ক কীভাবে সাহিত্য থেকে সরে সাংস্কৃতিক পরিচয় ও বর্জনের রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবির ৮৫তম মহাপ্রয়াণ দিবস পালিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মহাপ্রয়াণ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবীন্দ্র-ভাবধারার বিকাশ ও সমাজ গঠনে কবিগুরুর দর্শনের প্রাসঙ্গিকতা তুলে ধরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
শিলাইদহে রবীন্দ্রনাথবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবসে অতল শ্রদ্ধা!
শিলাইদহের কুঠিবাড়ী ১৮০০ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের প্রপিতামহ দ্বারকানাথ ঠাকুরের নামে ক্রয় করেন ঠাকুরবাড়ীর জমিদারী। এরপরের ইতিহাস কমবেশী অনেকের জানা। রবীন্দ্রনাথ ‘ছিন্নপত্রে’ ১৮৭১ খ্রিস্টাব্দে তাঁর দাদার সাথে রেলগাড়ীতে চড়ে প্রথমে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে আসার কথা উল্লেখ করেছেন এবং ১৮৯২ খ্রিস্টাব্দে শিলাইদহের জমিদারী ভার গ্রহণ করেন।
২২ শ্রাবণে স্মরণে রবীন্দ্রনাথ, বাঙালির চিরন্তন প্রেরণার উৎস
আজ ২২ শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৪১ সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির এই মহান স্রষ্টা। তার সৃষ্টিশীলতা, মানবতাবাদ ও দর্শন আজও বাঙালির জীবন ও চেতনায় গভীর প্রভাব রেখে চলেছে।
শিলাইদহ কাচারিবাড়ির বেহাল দশা: রবীন্দ্রপ্রেমীদের ক্ষোভ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কাচারিবাড়ি আজ রক্ষণাবেক্ষণের অভাবে অবহেলিত অবস্থায় রয়েছে। ঐতিহ্যবাহী এই স্থাপনায় গবাদি পশুর অবাধ বিচরণ, অপরিচ্ছন্ন পরিবেশ এবং নিরাপত্তাহীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশি-বিদেশি দর্শনার্থী ও রবীন্দ্র অনুরাগীরা।
শাহজাদপুরে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব শুরু করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম ও কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দুইদিনব্যাপী রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ১৪৩৩ বঙ্গাব্দের আয়োজন করেছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।