সর্বশেষ

সারাদেশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবির ৮৫তম মহাপ্রয়াণ দিবস পালিত

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মহাপ্রয়াণ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবীন্দ্র-ভাবধারার বিকাশ ও সমাজ গঠনে কবিগুরুর দর্শনের প্রাসঙ্গিকতা তুলে ধরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ স্থাপিত কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলসমূহের প্রভোস্ট, হাউজ টিউটর, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোমেনুর রসুলও যোগ দেন।

শ্রদ্ধা নিবেদন পর্বের পর বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে একটি বিশেষ সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা রবীন্দ্রসংগীত পরিবেশনের মাধ্যমে কবিগুরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সুরের মূর্ছনায় মুখরিত এই অনুষ্ঠান উপস্থিত দর্শকদের বিশেষভাবে আপ্লুত করে।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান বিশ্বকবির আদর্শের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা সাহিত্য ও সংস্কৃতির পুরোধা ব্যক্তিত্ব নন, তিনি ছিলেন বিশ্বমানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর চিন্তা, দর্শন ও মানবকল্যাণের আদর্শ আমাদের সমাজ ও রাষ্ট্র গঠনে আজও সমানভাবে অনুপ্রেরণা জোগায়।

উপ-উপাচার্য আরও উল্লেখ করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্যই হলো কবিগুরুর ভাবধারার বিকাশ ঘটানো এবং নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্রচর্চাকে ছড়িয়ে দেওয়া। তিনি শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন