যুবলীগ
সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশকে হুমকির ভিডিও ভাইরাল
সিরাজগঞ্জের সয়দাবাদে মহাসড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে টহল পুলিশকে লক্ষ্য করে হুমকির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম। গ্রেপ্তারের একদিন পর বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় যুবলীগ–ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক
মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন চলাকালে সরকার মার্কেট এলাকা থেকে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিশৃঙ্খলার আশঙ্কায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত হওয়ার পর পুলিশ জেলা যুবলীগের সহ-সভাপতি মো. শরিফ উদ্দিন ওরফে দুলালকে (৪০) গ্রেপ্তার করেছে।
বগুড়ার সোনাতলায় যুবলীগ নেতার স্ত্রী ও কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার
বগুড়ার সোনাতলা উপজেলায় এক যুবলীগ নেতার বাড়ি থেকে তার স্ত্রী ও কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভারতে পালানোর সময় যুবলীগ নেতা গ্রেফতার
ভারতে পালানোর চেষ্টাকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে পলাতক আসামি ও ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।