সর্বশেষ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কোলে নবজাতক নিয়ে পায়ের অ্যাংলেটে করে ইয়াবা পাচার, গ্রেপ্তার দম্পতি

কোলে ৪৫ দিনের নবজাতককে নিয়ে বাসে যাতায়াতের সময় পায়ের অ্যাংলেটের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের অভিযোগে বগুড়ায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাঁদের কাছ থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার স্বামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
নড়াইলে যাত্রীবাহী বাসে তল্লাশি: ৮ হাজার ইয়াবাসহ দুই পরিবহন শ্রমিক আটক

নড়াইলের মালিবাগ মোড়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই পরিবহন শ্রমিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ২৪ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

ফরিদপুরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে ১ বছরের কারাদণ্ড

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ৫টি ইয়াবাসহ মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। মাদক নির্মূলে জেলাজুড়ে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ডিএনসি।

জামালপুরে মাদকবিরোধী অভিযান, ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

জামালপুরের ইসলামপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এই অভিযানে মাদকসহ তিনজনকে আটক করার পর এই সাজা দেওয়া হয়। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পাবনায় ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পাবনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার রাতে সদরের কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় ডিএনসি দলের উপস্থিতি টের পেয়ে অপর এক অভিযুক্ত পালিয়ে যায়।

ময়মনসিংহে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সেমিনার

তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে ময়মনসিংহে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি মাদককে ‘না’ বলার আহ্বান জানান অতিথিরা।