সর্বশেষ

মধ্যপ্রাচ্য সংকট

জাতিসংঘ দিবস: বিশ্বজুড়ে যুদ্ধ, প্রশ্নের মুখে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ

বিশ্বজুড়ে একের পর এক সংঘাত, প্রাণহানি ও মানবিক সংকটের মধ্যে আজ ২৪ অক্টোবর পালিত হচ্ছে জাতিসংঘ দিবস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ১৯৪৫ সালে যাত্রা শুরু করেছিল জাতিসংঘ। তবে প্রতিষ্ঠার আট দশকের বেশি সময় পেরিয়েও ইরানকে ঘিরে সংঘাত, গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগ, ইউক্রেনের যুদ্ধ, ইয়েমেনের অস্থিরতা ও সুদানের মানবিক বিপর্যয় সংস্থাটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
ইরানে সম্ভাব্য হামলা স্থগিত করলেন ট্রাম্প, চুক্তির সুযোগ

দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ দিতে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান ও পশ্চিম এশিয়ার কয়েকটি দেশ আরও সময় চেয়েছে, যাতে একটি চুক্তি চূড়ান্ত করা যায়।

ইরানের অবকাঠামোতে আরও হামলার ইঙ্গিত ট্রাম্পের 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আলোচনায় না এলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে আরও হামলা চালানো হতে পারে। একই সময়ে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও হরমুজ প্রণালী ঘিরে দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে।

বিশ্ববাজারে ৪ শতাংশের বেশি বাড়ল অপরিশোধিত তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কায় সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।

বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, দেশটির নৌ ও মহাকাশ বাহিনী বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের ৮৫টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। একই অভিযানে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তারা। তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলেও।