ভোলা
৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা: নৌপরিবহন মন্ত্রী
ঢাকার সাথে ভোলার সরাসরি যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে চালু হলো কাঁচপুর-ইলিশা ফেরি সার্ভিস। নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, পরীক্ষামূলক এই উদ্যোগের পাশাপাশি আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে স্থায়ী সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে স্থলপথে যুক্ত করা হবে। এই পদক্ষেপের ফলে দক্ষিণাঞ্চলের সামগ্রিক ব্যবসা-বাণিজ্যে এক নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে।
ভোলায় নৌপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কোস্টগার্ড
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড দক্ষিণ জোন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
ভোলায় আল-আকসা হাসপাতাল ডায়াগনস্টিক অ্যান্ড চক্ষু কেয়ারের উদ্বোধন
ভোলায় আধুনিক চিকিৎসা সেবার নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে আল-আকসা হাসপাতাল ডায়াগনস্টিক অ্যান্ড চক্ষু কেয়ার। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ মার্চ থেকে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে রোগী সেবা প্রদান করবে।
ভোলার চরফ্যাশনে নৃশংস হত্যা, এলাকায় ব্যাপক আতঙ্ক
ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আঃ রহিম ভুট্টো (৪৫), তিনি মৃত আখতারুজ্জামান সোহেলের ছেলে। স্থানীয়দের অভিযোগ, হত্যাকাণ্ডটি মাদক বেচাকেনাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে।
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
ভোলা-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি জোট মনোনীত প্রার্থী ও বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
ভোলায় ব্যবসায়ীদের একতা ও স্বাধীনতার আহ্বান পার্থের
আজ সকালে ভোলার একটি রেস্টুরেন্টে বিএনপি জোটের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, 'মানবিকতা থাকলে যে কেউ সফল ব্যবসায়ী হতে পারে। কিন্তু মজলুমদের ওপর অত্যাচারীদের অর্থে বরকত নেই।'