সর্বশেষ

ব্রাজিল ফুটবল

ফিফা র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ল মরক্কো, ব্রাজিল সপ্তম

ফিফার সর্বশেষ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে মরক্কো। প্রথমবারের মতো বিশ্বসেরা পাঁচ ফুটবল দলের তালিকায় জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি। আরব বিশ্বের কোনো দেশ এর আগে এই অবস্থানে পৌঁছাতে পারেনি। অন্যদিকে ইংল্যান্ডের কাছে হারলেও শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। তালিকায় আর্জেন্টিনা দ্বিতীয়, ব্রাজিল রয়েছে সপ্তম স্থানে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
৪৯ লাখ ডলারে বিক্রি হল পেলের বিশ্বকাপ ফাইনালের জার্সি

১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে পরা ফুটবল কিংবদন্তি পেলের ঐতিহাসিক জার্সি নিলামে বিক্রি হয়েছে ৪৯ লাখ মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৬০ কোটি ৪৭ লাখ টাকা। নিলাম প্রতিষ্ঠান সোথেবিস জানিয়েছে, পেলের কোনো স্মারক বিক্রির ক্ষেত্রে এটিই সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।

থ্রি-পিস পরে ব্রাজিলের জয় উদযাপন, টাঙ্গাইলে বিএনপি নেতা বহিষ্কার

টাঙ্গাইলের মির্জাপুরে নারীদের পোশাক থ্রি-পিস পরে ব্রাজিলের জয় উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এক বিএনপি নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গোড়াই ইউনিয়নের ওই ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

হাইতির বিপক্ষে ৩–০ গোলের জয়ে ছন্দে ফিরল ব্রাজিল

মাতেউস কুনিয়ার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলের সুবাদে হাইতিকে ৩–০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। আক্রমণভাগের দারুণ নৈপুণ্যে ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল।