বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আগামী ২৫ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
খাগড়াছড়িতে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ ও দোয়া মাহফিল
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদদের স্মরণে আয়োজিত এই বিশেষ দোয়া মাহফিলে জুলাই বিপ্লবের বীর যোদ্ধা, স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে তাড়িয়ে দিলেন বিএনপি নেতা
শরীয়তপুরে জেলা প্রশাসনের আয়োজিত জুলাই অভ্যুত্থানের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রনেতা ও জুলাই যোদ্ধাদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত জুলাই যোদ্ধাদের অভিযোগ, পুলিশের সামনেই তাদের মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।
ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
যথাযোগ্য মর্যাদা ও বৈপ্লবিক চেতনার মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। ঢাকা-ময়মনসিংহ বাইপাস সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ।
সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস
সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার সকালে জেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সর্বস্তরের জনতা। দিবসটি উপলক্ষে জেলাজুড়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বগুড়ায় নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রবিন্দু সাতমাথায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি ঘিরে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।