সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রবিন্দু সাতমাথায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি ঘিরে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বগুড়া সিটি কর্পোরেশনের মেয়র এম আর ইসলাম স্বাধীনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সরকারি দপ্তর, পুলিশ প্রশাসন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একে একে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে জেলাজুড়ে দিনব্যাপী আলোচনা সভা, স্মৃতিচারণ অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে চিরকাল অনুপ্রেরণা জোগাবে।

একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শহীদদের আদর্শ ও চেতনাকে বুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিশিষ্টজনেরা। বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাও নিজস্ব কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন