বেলকুচি
বেলকুচিতে ৯৬ মন্দিরে এমপি আলীমের অর্থ ও বস্ত্র বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরের ৯৬টি মন্দিরে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। রবিবারে আয়োজিত এক অনুষ্ঠানে মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
সিরাজগঞ্জের বেলকুচিতে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জমিতে ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে সিয়াম হোসেন (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার চর সমেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বেলকুচিতে গীতা পাঠশালার শুভ উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির অঙ্গনে সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ গীতার পাঠশালার শুভ উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জের বেলকুচিতে খাল পরিষ্কার অভিযান শুরু
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় সোহাগপুর কাপড়ের হাটের পূর্বপাশে অবস্থিত যমুনার খাল দীর্ঘদিনের নোংরা কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগ ওঠায় দুই বিএনপি নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেলকুচিতে নারীদের ঝাড়ু মিছিল
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে নারীদের নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন কর্মজীবী নারীরা।