বাংলাদেশ-ভারত সম্পর্ক
প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: হাইকমিশনার ত্রিবেদী
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে নয়াদিল্লি। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফর অদূর ভবিষ্যতেই অনুষ্ঠিত হবে।
পথহারা কূটনীতি, ফেরাতে হবে সঠিক পথে
বাংলাদেশ-ভারতের সম্পর্কে যখন পুশইন নিয়ে টানাপোড়েন এবং উত্তেজনা, ঠিক তখনই বন্ধুত্বের বার্তা নিয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। গত শুক্রবার বেলা সাড়ে ১১টার পর তিনি বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
তাৎক্ষণিক প্রতিবাদ করতেই প্রবেশ না করে ফিরে এসেছেন জাহেদ
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা আটকে রাখার ঘটনায় প্রতিবাদস্বরূপ ভারতে প্রবেশ না করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সরকারের প্রতিনিধি হিসেবে তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানানো প্রয়োজন ছিল।
দিল্লিতে জাহেদ উর রহমানকে বাধা: ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ।