সর্বশেষ

বগুড়া সংবাদ

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয় এ দিনটি। এতে অংশ নিয়ে বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করলে পরিণতি ভালো হবে না: জামায়াত আমির

বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করা হলে এর পরিণতি ভালো হবে না। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কার এবং শাসনতান্ত্রিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সাথে দেশের সামগ্রিক উন্নয়ন ও গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকার আহ্বান জানান জামায়াত আমির।

বগুড়ার সাতমাথায় ড্রেন খননের সময় ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

বগুড়া শহরের কেন্দ্রস্থল সাতমাথায় নির্মাণাধীন একটি ড্রেনের মাটির নিচ থেকে ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। জিলা স্কুলের সীমানা প্রাচীর ঘেঁষে ড্রেন খননকালে মরিচা পড়া এই গুলিগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গুলিগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

সারের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

দেশে সারের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও যারা সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়ায় বিএডিসি ও বিসিআইসির সার গোডাউন আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। একই সঙ্গে তিনি কৃষকদের অযথা আতঙ্কিত হয়ে আগাম সার মজুত না করারও আহ্বান জানিয়েছেন।

বগুড়ায় জমকালো আয়োজনে শুরু হলো শিল্প ও অটোমেশন প্রদর্শনী

দেশের উত্তরবঙ্গের অন্যতম শিল্পনগরী বগুড়ায় শুরু হয়েছে আন্তর্জাতিক মানের শিল্প ও অটোমেশন প্রদর্শনী। আধুনিক প্রযুক্তির সাথে দেশীয় শিল্পোদ্যোক্তাদের মেলবন্ধন ঘটাতে এই মেগা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যা স্থানীয় শিল্পায়নকে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে।

সাবেক ক্রিকেটার শফিউল ইসলাম সুহাসের মায়ের ইন্তেকাল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ডানহাতি পেসার শফিউল ইসলাম সুহাসের মা সাজেদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।