সর্বশেষ

সারাদেশ

বগুড়ার সাতমাথায় ড্রেন খননের সময় ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়া শহরের কেন্দ্রস্থল সাতমাথায় নির্মাণাধীন একটি ড্রেনের মাটির নিচ থেকে ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। জিলা স্কুলের সীমানা প্রাচীর ঘেঁষে ড্রেন খননকালে মরিচা পড়া এই গুলিগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গুলিগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া পৌরসভার ড্রেন সংস্কার ও মাস্টার ড্রেন নির্মাণের কাজ চলছিল। রবিবার দুপুরে সাতমাথায় জিলা স্কুলের সীমানা প্রাচীর এলাকায় মাটি খননের সময় শ্রমিকরা মাটির নিচে ধাতব বস্তুর সন্ধান পান। সন্দেহ তৈরি হলে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি খুঁড়ে ৩৩৪ রাউন্ড রাইফেল ও বন্দুকের গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত গুলিগুলোর গায়ে প্রচুর মরিচা ধরা ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে এগুলো দীর্ঘ সময় ধরে মাটির নিচে চাপা পড়ে ছিল।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা গুলিগুলো ঠিক কোন সময়ের এবং সচল কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন