সর্বশেষ

ফতুল্লা

ফতুল্লায় ব্যবসায়ীর পাওনা আদায়ে হয়রানি-হুমকি, সংবাদ সম্মেলন ও জিডি

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত এ্যাম্পায়ার কটন নামের একটি প্রতিষ্ঠান অন্য ব্যবসায়ী হিরু ও সাগরের কাছে পণ্য বাবদ ৯৮ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেছে। কিন্তু পাওনা টাকা চাইতে গিয়ে উল্টো হুমকি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার এ বিষয়ে (১৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসব অভিযোগের তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার রাসেল আহাম্মেদ।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
নারায়ণগঞ্জে শুভ্র হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস কর্মকর্তা সাখাওয়াত হোসেন শুভ্র হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফতুল্লায় পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে জসিম (২৪) নামের এক যুবক আহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে তীব্র যানজট

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফতুল্লায় গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্যাস সংযোগের লাইন মেরামতের কাজ চলাকালে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে আরিফুল ইসলাম নামে একজনের শরীরের প্রায় ৬৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।