সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৮

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে এ ঘটনায় কয়েকটি বাড়িতে ভাঙচুরের পাশাপাশি লুটপাটের অভিযোগও ওঠে। স্থানীয়দের দাবি, কয়েকটি ককটেলের বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর আর্জেন্টিনার সমর্থক হাবিবের সঙ্গে এক ব্রাজিল সমর্থকের বাগ্‌বিতণ্ডা হয়। সে সময় অপূর্ব নামে আরেক ব্রাজিল সমর্থক পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

পরে ফাইনাল ম্যাচের ফলাফলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, এর জের ধরে রাতের দিকে হাবিবের সঙ্গে থাকা ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অপূর্বের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িতে হামলা চালায়। হামলার সময় ভাঙচুর, লুটপাট এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে এলাকাবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা সরে যায়।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর আলম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন