পুলিশ
ঋণের দলিল হাতিয়ে নিতে আনোয়ারায় মা-মেয়েকে হত্যা, গ্রেপ্তার মূল অভিযুক্ত
চট্টগ্রামের আনোয়ারায় চাচাতো ভাবি ও তাঁর মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। অটোরিকশা কেনার জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ এড়াতে এবং ঋণের স্ট্যাম্প উদ্ধার করতেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাবনায় স্কুলে সিলিং ফ্যান পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আহত
পাবনার পুলিশ লাইনস স্কুলে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কুমিল্লা থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা, ১৯ জন গ্রেপ্তার
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় কুমিল্লা–ঢাকা মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা, সরকারি যানবাহন ভাঙচুর এবং দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোংলায় মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, ৪ বাইক উদ্ধার
মোংলায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মাদকবিরোধী অভিযানে নগরীর বন্দর রোড সংলগ্ন রাজ্জাক স্মৃতি কলোনি (কেডিসি বালুর মাঠ) এলাকা থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
কুমিল্লার অবৈধ থ্রি-হুইলার আটকের পর পুলিশের গাড়িতে হামলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টহল গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।