নাচোল
নাচোলে অসহায় ও দু:স্থদের মাঝে সরকারি অনুদান ও চেক বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও গৃহহীন মানুষের কল্যাণে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তৃণমূলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে প্রশাসনের এই মানবিক পদক্ষেপ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়।
নাচোলে টিসিবির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভ্যানচালকের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখান থেকে নয়ন নামের এক তরুণ ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে। স্থানীয় হাটবাকইল বাজারে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নাচোলে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি এবং বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আদিবাসী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা সাঁওতাল বিদ্রোহের ইতিহাস ও নতুন প্রজন্মের কাছে এর চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
নাচোলে মাদরাসা সংস্কার অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত প্রতিবেদন দাখিল
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি দাখিল মাদরাসার সংস্কার প্রকল্পকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক উপপ্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত কর্মকর্তা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। এদিকে প্রকল্পের বাস্তবায়ন ও অর্থব্যয়ের বিষয়ে স্থানীয় প্রশাসন ও প্রকৌশল বিভাগ ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছে।
নাচোলে নিরাপদ খাদ্য উৎপাদন ও রপ্তানিযোগ্য কৃষিপণ্য বৃদ্ধিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিরাপদ খাদ্য উৎপাদন, উত্তম কৃষি চর্চা (GAP) সম্প্রসারণ এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।