সর্বশেষ

সারাদেশ

মসজিদের সাবেক ইমামের জুয়া খেলা ধরা, প্রতিবাদে প্রতিবেশী ঘরহারা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৮:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনলাইন জুয়া খেলার প্রতিবাদ করায় এক প্রতিবেশী পরিবারের ওপর দফায় দফায় হামলার অভিযোগ উঠেছে সাবেক এক মসজিদ ইমামের বিরুদ্ধে। হামলার পর গত দুই মাস ধরে প্রাণভয়ে নিজের বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, নাচোল উপজেলার খেসবা লাইনপাড়া গ্রামের রেলপাড়া জামে মসজিদের বহিষ্কৃত ইমাম এহসান আলীর বিরুদ্ধে এলাকায় অনলাইন জুয়ার আসর বসানোর অভিযোগ ওঠে। ইমামতি করার পাশাপাশি তিনি নিজের বাড়ির সামনের দোকানে এলাকার তরুণ ও যুবকদের নিয়ে জুয়া খেলতেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সম্প্রতি তাকে ইমামতি থেকে অব্যাহতি দেওয়া হয়।

জুয়ার আসরের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন সাবেক ওই ইমাম। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এহসান আলী তাঁর শ্বশুর ও মামার সহযোগিতায় প্রতিবেশী রফিকুল ইসলামের পরিবারের ওপর দফায় দফায় হামলা চালান। এখন পর্যন্ত অন্তত সাতবার এই হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সর্বশেষ গত ২৮ জুন ভুক্তভোগী পরিবারের ওপর বর্বর হামলা চালানো হয়, যাতে রফিকুল ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এরপর মামলা দায়ের করা হলে বিবাদীদের অব্যাহত হুমকি ও প্রাণনাশের ভয়ে দীর্ঘ দুই মাস ধরে সপরিবারে ঘরছাড়া রয়েছেন মইন ইউ আহম্মেদ দেলোয়ারের পরিবার।

সংবাদ সম্মেলনে মইন ইউ আহম্মেদ অভিযোগ করেন, মামলার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম এবং নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল দেবনাথ অভিযুক্তদের পক্ষে পক্ষপাতমূলক আচরণ করছেন। ফলে বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এদিকে অভিযুক্ত সাবেক ইমাম এহসান আলী মুঠোফোনে জুয়া খেলার বিষয়টি অস্বীকার করে দাবি করেন, তিনি নিজেই ইমামতি ছেড়ে দিয়েছেন। অন্যদিকে নাচোল থানার ওসি সুকোমল দেবনাথ জানান, এ বিষয়ে উভয় পক্ষের মামলা আদালতে বিচারাধীন রয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন