সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক আদিবাসী তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নাচোল-আমনুরা সড়কের মানিকরা পাড়া এলাকায় একটি বাঁশঝাড়ে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

নিহত সোহেল হাসদা নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মাসনা গ্রামের বাজুন হাসদার ছেলে। তিনি স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার সময় ওই এলাকায় দুজন ইলেকট্রিশিয়ান বিদ্যুতের সংস্কার কাজ করছিলেন। অভিযোগ উঠেছে, এ সময় অসতর্কভাবে সোহেলকে দিয়ে একটি বাঁশ কাটানো হচ্ছিল। বাঁশ কাটার একপর্যায়ে তা হঠাৎ বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দায়িত্বরত কর্মীদের চরম অবহেলা বা অসতর্কতার কারণেই তরুণটির অকাল মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন