সর্বশেষ

তারেক রহমান

টোকিওর মতো ঢাকা গড়তে চান তারেক রহমান, চাইলেন প্রবাসীদের সহযোগিতা

রাজধানী ঢাকাকে জাপানের রাজধানী টোকিওর মতো পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরীতে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য বাস্তবায়নে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও দেশব্যাপী বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে দেশের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
রাজপথ থেকেই সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে: নাটোরে দুলু

তারেক রহমানের নেতৃত্বে রাজপথ থেকেই যাবতীয় চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করতে বিএনপি ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বুধবার নাটোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত রক্তদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। দলীয় আন্দোলন-সংগ্রামের পাশাপাশি সেবামূলক কাজে যুবদলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জেবিআইসির কার্যালয় বাংলাদেশে খোলার অনুরোধ প্রধানমন্ত্রীর

জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় খোলার অনুরোধ জানানো হয়।

প্রধানমন্ত্রীর জাপান সফর সম্ভাবনাময়, 'ঘনিষ্ঠভাবে' কাজের ঘোষণা জাপানের 

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে জোরালো সমর্থনের কথা জানিয়েছেন তিনি।

আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আইজিপি তাঁর বক্তব্য থেকে সরে এসেছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সরকার কোনোভাবেই সমর্থন করে না।

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ নয়: রিজভী

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর এ বিষয়ে সতর্ক থাকা উচিত।