জ্বালানি সংকট
এলপিজি সংকট: মেরুল বাড্ডায় প্রাইভেটকারে ১ হাজার টাকার বেশি গ্যাস নয়
রাজধানীর মেরুল বাড্ডার একটি ফিলিং স্টেশনে এলপিজি (অটোগ্যাস) সরবরাহে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। সংকটের কথা জানিয়ে প্রাইভেটকারে এক হাজার টাকার বেশি এলপিজি দেওয়া হচ্ছে না। পুলিশ, সাংবাদিকসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট গাড়ির ক্ষেত্রেও এই সীমা প্রযোজ্য বলে জানিয়েছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।
তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম, বিমার প্রিমিয়াম ও জাহাজভাড়া বেড়েছে। এ পরিস্থিতিতে দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করা ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দাম বাড়ানোর কারণে জনগণের যে কষ্ট হবে, সে জন্য দুঃখও প্রকাশ করেছেন তিনি।
বাংলাদেশে তেলের দাম এখনো কম: রিজভী
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে জ্বালানি কিনতে সরকারের ব্যয় বাড়লেও মূল্য সমন্বয়ের পরও ভর্তুকি ও লোকসান বহন করতে হচ্ছে।
সিএনজি নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, কমছে চালকদের আয়
গ্যাসের সংকটে রাজধানীর সিএনজি চালকদের দুর্ভোগ কমছে না। গ্যাস নিতে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাঁদের। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে দৈনিক আয়। আবার গাড়ির মালিককে নির্ধারিত দৈনিক জমার টাকা দিতে গিয়ে অনেক চালক আর্থিক চাপে পড়ছেন।
বিদ্যুৎ সংকট: অন্তর্বর্তী সরকারের নীতি ও সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলমান সংকটের পেছনে আগের সরকারের দীর্ঘদিনের অনিয়মের পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া কিছু সিদ্ধান্তও ভূমিকা রেখেছে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাতিল, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বড় অঙ্কের বকেয়া এবং বিনিয়োগকারীদের অনাগ্রহ—এসব বিষয়কে সংকটের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ।
৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
দেশে নবায়নযোগ্য জ্বালানির পরিধি বাড়াতে আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বুধবার খুলনায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে একটি বৃহৎ সোলার প্ল্যান্ট উদ্বোধনের সময় এই রূপরেখা তুলে ধরেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। পরিবেশবান্ধব এই উদ্যোগের মাধ্যমে দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।