জ্বালানি খাত
এলপিজির দাম পরিবর্তনে বিইআরসির গণশুনানি শুরু
ভোক্তাপর্যায়ে সরকারি ও বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর নিউ ইস্কাটনে এ শুনানি শুরু হয়। এতে এলপিজির মূল্য পরিবর্তনের পাশাপাশি মজুতকরণ, বোতলজাতকরণ ও বিতরণসংক্রান্ত বিভিন্ন চার্জ পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে।
জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ: বাংলাদেশের জন্য কেন প্রয়োজন
বাংলাদেশের শিল্পায়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নির্ভরযোগ্য জ্বালানি নিরাপত্তা অপরিহার্য। কিন্তু ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে শুধু সরকারি অর্থায়নে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করা কঠিন। তাই স্বচ্ছতা, প্রতিযোগিতা ও জনস্বার্থ নিশ্চিত করে জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো এখন সময়ের দাবি।
জ্বালানি খাতের সক্ষমতা বাড়াতে বেসরকারি বিনিয়োগ জরুরি
বাংলাদেশের অর্থনীতি যত দ্রুত সম্প্রসারিত হচ্ছে, দেশের জ্বালানি ব্যবস্থাপনার পুরোনো কাঠামো ততই বড় প্রশ্নের মুখে পড়ছে। শিল্পকারখানা, পরিবহন, বিদ্যুৎ উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের সঙ্গে জ্বালানির চাহিদা ক্রমাগত বাড়ছে। কিন্তু সেই অনুপাতে জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিশোধন ও বিতরণের সক্ষমতা গড়ে ওঠেনি। ফলে সরবরাহব্যবস্থার কোথাও সামান্য ব্যত্যয় ঘটলেই তার অভিঘাত ছড়িয়ে পড়ে শিল্প ও অর্থনীতির বিভিন্ন স্তরে।
জ্বালানি খাত পুনর্গঠনে কাজ চলছে কিন্তু অস্থিতিশীল করছে একটি চক্র: প্রধানমন্ত্রী
জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিভিন্নভাবে বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করে পরিস্থিতি আরও জটিল করার চেষ্টা চলছে। একই সঙ্গে বিদ্যুৎ ও গ্যাস নিয়ে মানুষের ভোগান্তির কথা স্বীকার করে তিনি বলেছেন, একটি ভঙ্গুর জ্বালানি ব্যবস্থা সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে।
বিদ্যুৎ উৎপাদন ও সিএনজির গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার
ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎ উৎপাদন ও যানবাহনে ব্যবহৃত সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি)-এর দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটি বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা এবং সিএনজির দাম ৪৩ টাকা থেকে প্রায় ৬৫ টাকা করার প্রস্তাব জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে পাঠিয়েছে।
৩০ জুলাই সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
গ্যাস সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ৩০ জুলাই সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তবে দাবি পূরণের জন্য সরকারকে ২২ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে সংগঠনটি।