সর্বশেষ

জ্ঞানেশ কুমার

দিল্লিতে বিরোধীদের সমাবেশ, নির্বাচন কমিশন নিয়ে মোদি সরকারকে চাপে ফেলার চেষ্টা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ করেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। রোববার (২ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ শীর্ষ নেতাদের উপস্থিতি দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, সিসিটিভির নজরদারি

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। গুরুত্বপূর্ণ এলাকায় শব্দ ধারণের সুবিধাসহ ৩০০টির বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়া প্রায় ২৫ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। বিক্ষোভের কারণে মেট্রো স্টেশন, ট্রেন চলাচল ও মোবাইল ইন্টারনেট সেবায়ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক করল দিল্লি পুলিশ

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী দলের নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশনের কার্যালয়ের কাছে অবস্থান কর্মসূচি থেকে মঙ্গলবার রাতে তাঁদের আটক করা হয়।