সর্বশেষ

জুলাই আন্দোলন

কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানসহ অপর তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
ধামরাইয়ে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঢাকার ধামরাইয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষেও দোয়া করা হয়।

ভৈরবে জামায়াতের বিক্ষোভ মিছিল, জুলাই গণহত্যার বিচারের দাবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত গণহত্যার বিচার ও 'জুলাই সনদ' বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শনিবার দলটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

ফরিদপুরে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও স্বজনদের সাথে ছাত্রদলের সাক্ষাৎ

ফরিদপুরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বিশেষ কবর জিয়ারত, দোয়া-মোনাজাত এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছে জেলা ছাত্রদল। বুধবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। নেতৃবৃন্দ শহীদদের রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

জুলাই অভ্যুত্থান কার সম্পত্তি? গণতন্ত্র নাকি মৌলতন্ত্রের?

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে। একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার ছয় মাসও পূর্ণ হয়নি। এই স্বল্প সময়ে দেশের ভগ্ন অর্থনীতি, দুর্নীতি, এবং বিভিন্ন খাতের অনিয়ম মেরামত করতে সময় লাগবে—এটি স্বাভাবিক। কিন্তু সময় দেওয়ার আগেই রাষ্ট্রকে অস্থিতিশীল করার এক অপচেষ্টা চলছে। কিছু রাজনৈতিক গোষ্ঠী নিজেকে জুলাই অভ্যুত্থানের “নায়ক-হিরো” দাবি করে দেশে মব সৃষ্টি, অস্থিতিশীলতা, এবং গণতন্ত্রবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

২০২৪ এর ১৯ জুলাই: রক্তক্ষয়ী সংঘর্ষ, ৯ দফা ঘোষণা ও আন্দোলনের নতুন মোড়

জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ও সহিংস দিন ছিল ১৯ জুলাই ২০২৪। সারা দেশে টানা তৃতীয় দিনের মতো ইন্টারনেট বন্ধ থাকার মধ্যেই বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত ৫৫ থেকে ৬৬ জন নিহত হওয়ার তথ্য উঠে আসে বিভিন্ন সংবাদমাধ্যমে। একই দিনে প্রথমবারের মতো হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের অভিযোগ সামনে আসে। সরকারের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা ঘোষণা করেন ৯ দফা দাবি, যা পরবর্তী সময়ে আন্দোলনের রাজনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।