গৃহবধূর মৃত্যু
ভালুকায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় রাতে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের ছোবলে মোছা. মোছলেহা খাতুন (৪০) নামে এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
কুষ্টিয়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু: ওঝার ঝাড়ফুঁকে সময়পাড়
কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে সাগরিকা (২৬) নামে এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে। সাপে কাটার পর দ্রুত হাসপাতালে না নিয়ে ওঝার কাছে ঝাড়ফুঁক করানোর কারণে চিকিৎসার অবহেলায় তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। সঠিক সময়ে হাসপাতালে নিয়ে গেলে পর্যাপ্ত অ্যান্টিভেনাম থাকা সত্ত্বেও কুসংস্কারের বলি হতে হলো এই গৃহবধূকে।
খুলনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুর আটক
খুলনা মহানগরীর গিলাতলা এলাকা থেকে মিতা (১৬) নামে এক কিশোরী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মাজহার ও শ্বশুর সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
সুন্দরবনে কুমিরের হানা: শেলা নদীতে পোনা ধরতে গিয়ে প্রাণ হারালেন গৃহবধূ
সুন্দরবন সংলগ্ন মোংলার শেলা নদীতে রেণু পোনা ধরতে গিয়ে কুমিরের আক্রমণে সেলিনা বেগম নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জয়মনি এলাকায় জাল টানার সময় বন্য কুমিরটি তাকে টেনে গভীর পানিতে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও টাইগার রেসপন্স টিমের যৌথ প্রচেষ্টায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।