সর্বশেষ

খুলনা সংবাদ

খুলনায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ‘শ্যুটার বেলু’

খুলনার মির্জাপুর এলাকায় পুলিশি অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হয়েছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আলামিন হাওলাদার ওরফে শ্যুটার বেলু। সোমবার গভীর রাতে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলিসহ আটক করা হয়। ধৃত এই অপরাধী ভাড়াটে খুনি হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খুলনায় বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য গ্রেপ্তার

খুলনার হরিণটানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ মামলার আসামি ও কুখ্যাত ‘টাইগার গ্রুপ’-এর সক্রিয় সদস্য মো. রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

খুলনায় সজিব হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

খুলনার বটিয়াঘাটায় আলোচিত সজিব হাওলাদার রাজন হত্যা মামলার অন্যতম আসামি রাজ শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। যৌথ অভিযানে গ্রেফতারের পর অভিযুক্ত আসামি আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

খুলনায় শিশুকে মোবাইলে ছবি দেখানোর প্রলোভনে যৌন নিপীড়নের চেষ্টা

খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় নয় বছরের এক শিশুকে মোবাইলে ছবি দেখানোর প্রলোভন দিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত মজিবুর রহমান মফিজ পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

খুলনায় পুকুরে ডুবে পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

খুলনা নগরীর সিএন্ডবি কলোনি এলাকায় পুকুরে গোসল করতে নেমে শাহেদ মাহমুদ নামের এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। নিহত শাহেদ খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

খুলনায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, ঝরে গেল ২ প্রাণ

খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঘটে যাওয়া এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরও অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। নিহতরা হলেন পাইকগাছা উপজেলার বাসিন্দা শেখ দিদারুল হক এবং তাপস হোড়।