কৃষক কার্ড
ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের প্রকৃত কৃষকদের সঠিক তথ্যভিত্তিক একটি পূর্ণাঙ্গ তালিকা আগামী ডিসেম্বরের মধ্যে প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বচ্ছ ও নির্ভুল যাচাই-বাছাইয়ের মাধ্যমে কৃষকদের তালিকা প্রণয়ন করতে হবে, যাতে সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়।
৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রীর ঘোষণা
দেশের কৃষকদের জন্য বড় উদ্যোগ হিসেবে আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী পহেলা বৈশাখে কৃষকদের জন্য চালু হতে যাওয়া ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে রোববার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বাস্তবায়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।