এলজিইডি
ফরিদপুরে পদ্মার ভাঙনে ৮ কোটি টাকার সেতু বিলীন
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর গ্রামে পদ্মা নদীর ভাঙনে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু বিলীন হয়ে গেছে। ২০১৯-২০ অর্থবছরে নির্মিত ৪০ মিটার দীর্ঘ সেতুটি শনিবার দুপুরের পর দেবে গিয়ে ভাঙতে শুরু করে। একপর্যায়ে পুরো সেতুটি নদীতে প্রায় বিলীন হয়ে যায়। এতে ফরিদপুর ও মানিকগঞ্জের অন্তত দুই হাজার মানুষের যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে।
স্থায়ী সেতু না থাকায় চরম দুর্ভোগে 'পাখিমারা' খাল দু'পারের শত শত চাষি
পটুয়াখালীর কলাপাড়ায় পাখিমারা খালের ওপর একটি স্থায়ী সেতুর অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন নীলগঞ্জ ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক সবজি চাষি। দীর্ঘ তিন দশক ধরে অবহেলিত এই এলাকার কৃষকেরা প্রতিদিন ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভাসমান ড্রাম সেতু দিয়ে যাতায়াত করছেন। প্রতি বছর কোটি কোটি টাকার কৃষিপণ্য উৎপাদনে ভূমিকা রাখা এই অঞ্চলে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি এখন অত্যন্ত জোরালো হয়ে উঠেছে।
উজিরপুরে সেতু আছে সংযোগ সড়ক নেই, জমি দখলের অভিযোগে তীব্র ক্ষোভ
বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা-শোলক সড়কে প্রায় পৌনে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু সংযোগ সড়কের অভাবে দীর্ঘ দেড় বছর ধরে অকেজো পড়ে আছে। এদিকে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ ছাড়াই ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক সংযোগ সড়ক নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে। এই ঘটনায় চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে স্থানীয় জমির মালিকদের মধ্যে।
উজিরপুরে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় সড়ক পাইলিং! ৭৫ লাখের প্রকল্পে হরিলুট
বরিশালের উজিরপুরে একটি গুরুত্বপূর্ণ সড়ক রক্ষায় পাইলিংয়ের কাজে অভিনব অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কে নির্ধারিত জিও ব্যাগের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে পুরোনো পাটের বস্তা। স্থানীয়দের আশঙ্কা, ঠিকাদারি প্রতিষ্ঠানের এই অনিয়মের কারণে সরকারি বিপুল অর্থ অপচয়ের পাশাপাশি সড়কটি দ্রুতই ধসে পড়বে।
কুমারখালী–পান্টি সড়কে দুর্ভোগ, চার বছরেই বেহাল ১২ কিলোমিটার পথ
কুষ্টিয়ার কুমারখালী শহর থেকে পান্টি বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার গ্রামীণ সড়ক এখন খানাখন্দে ভরা। বৃষ্টির পানিতে গর্তগুলো আরও ভয়াবহ রূপ নিয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছেন কয়েক লাখ মানুষ। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত ওজনের বালুবাহী ট্রাক ও ভারী যানবাহনের কারণে সংস্কারের চার বছরের মধ্যেই সড়কটি নষ্ট হয়ে গেছে।
কলাপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোশাররফ হোসেন
পটুয়াখালীর কলাপাড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহতি উদ্যোগের সূচনা করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর অংশ হিসেবে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।