এনবিআর
এনবিআরের ২০ কর্মকর্তার লঘুদণ্ড মওকুফ
অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামো পুনর্গঠনের অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে অংশ নেওয়ায় শাস্তির মুখে পড়া ২০ কর্মকর্তার লঘুদণ্ড মওকুফ করেছে বর্তমান সরকার। রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) পৃথক আদেশে এসব কর্মকর্তার শাস্তি প্রত্যাহারের সিদ্ধান্ত জানায়।
সংসদে পাস ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট, ১ জুলাই থেকে কার্যকর
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন পেয়েছে। নির্দিষ্টকরণ বিল, ২০২৬ পাসের মাধ্যমে বাজেট কার্যকর করার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন অর্থবছরের শুরু ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে। বাজেটে উন্নয়ন ব্যয় বৃদ্ধি, রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা, করমুক্ত আয়সীমা বৃদ্ধি এবং কিছু কর-সংক্রান্ত সংশোধনী অন্তর্ভুক্ত করা হয়েছে।
এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। এর আগে তিনি এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। কর প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ধারাবাহিকতায় তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এবার দুদকের মামলায় এনবিআর কর্মকর্তা আবু মাহমুদ ফয়সাল
দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ গড়ার অভিযোগে এনবিআরের অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়াল এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ছাড় দিলো এনবিআর
আগামী মৌসুমে হজযাত্রীদের সুবিধার্থে বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।