ইরান
সৌদিকে সামরিক সহায়তায় মিসরের অনুমোদন, হুতিদের যুদ্ধের হুঁশিয়ারি
সৌদি আরবে হুতি গোষ্ঠীর হামলা মোকাবিলায় দেশটিকে সামরিক সহায়তা দেওয়ার জন্য মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। এ সিদ্ধান্তের পর চলমান সংঘাতে মিসরের সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে মিসরের এ পদক্ষেপকে ‘যুদ্ধ ঘোষণা’ বলে অভিহিত করেছে হুতি গোষ্ঠী। এ পরিস্থিতির মধ্যে সৌদি আরবের তেল স্থাপনা, বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে হামলা বন্ধের বিনিময়ে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাবের খবরও সামনে এসেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হলে প্রস্তুত ইরান, কূটনীতির পথও খোলা
যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে ইরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখতে চায় তেহরান। তিনি বলেছেন, নতুন কোনো আগ্রাসনের মুখে ইরান পিছু হটবে না। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
হরমুজ প্রণালি থেকে একটি মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (২৭ সেপ্টেম্বর) আইআরজিসি জানিয়েছে, গোয়েন্দা তৎপরতা ও ইলেকট্রনিক যুদ্ধের সমন্বয়ে পরিচালিত একটি জটিল অভিযানের মাধ্যমে ড্রোনটি জব্দ করা হয়েছে।
জাতিসংঘের একই মঞ্চে দুই প্রেসিডেন্টের বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ
জাতিসংঘকে ‘অকার্যকর’ ও ‘অকেজো’ সংস্থা হিসেবে তীব্র সমালোচনা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বিশ্বনিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় সংস্থাটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। একই অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান ধ্বংসের হুমকির জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, তেহরান কূটনীতি ও আলোচনায় প্রস্তুত, তবে শক্তি প্রয়োগের ভাষা মেনে নেবে না।
চুক্তি না হলে ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তি না হলে দেশটির বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, তেহরানের সামনে এখন চুক্তি করা অথবা নতুন করে মার্কিন সামরিক অভিযানের মুখোমুখি হওয়া—এই দুটি পথ খোলা রয়েছে।
হুথিদের সহায়তা বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জি৭'র
সৌদি আরবের ওপর ইয়েমেন থেকে চালানো হামলাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে হুথি গোষ্ঠীকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি৭। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে হুথিদের অস্ত্র ও অন্যান্য সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে জোটটি।