আড়াইহাজার
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জহির ফকির (যুবদল নেতা) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে উপজেলার চরহোগলা গ্রামে নিজের ফার্মেসি থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। পরে তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজারে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী আসামিকে আটক করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তার স্বজনরা। হামলায় থানা পুলিশের ছয় কর্মকর্তাসহ মোট নয়জন সদস্য আহত হয়েছেন।
আড়াইহাজারে ছিনতাইকালে দুই যুবককে গণপিটুনি, অস্ত্র ও গুলি উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
আড়াইহাজারে আধিপত্য নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১০
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
আড়াইহাজারে সিএনজি নদীতে পড়ে প্রাণ গেল দুই নারীর
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে ঈদুল আজহার দিন সকালে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ চার যাত্রী নদীতে পড়ে গেলে নিখোঁজ দুই নারী যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।