আমির খসরু মাহমুদ চৌধুরী
জ্বালানি আমদানির বাড়তি ব্যয়ে চাপে সরকারের কোষাগার: অর্থমন্ত্রী
জ্বালানি ও গ্যাস আমদানিতে বাড়তি ব্যয়ের কারণে সরকারের কোষাগারে বড় ধরনের চাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজার থেকে আগের তুলনায় দ্বিগুণ ও তিন গুণ দামে তেল-গ্যাস কিনতে হচ্ছে। অর্থনীতি পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার এই সময়ে আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে। তবে সরকারের প্রধান লক্ষ্য অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।
আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী সরকার: অর্থমন্ত্রী
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণচুক্তির বিষয়ে সরকার আশাবাদী বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে বর্তমান সরকার একমত বলেও জানিয়েছেন তিনি।
সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে উন্নীত চায় সরকার: অর্থমন্ত্রী
বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির অবদান মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ থেকে ৩ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের। এ খাতের সম্প্রসারণ হলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ করে নারী, তরুণ ও গ্রামীণ পর্যায়ের সৃজনশীল মানুষদের এ খাতে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১.৪৮ লাখ কোটি: অর্থমন্ত্রী
রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০ জুনের হিসাব অনুযায়ী এ তথ্য জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর ঘোষণা অর্থমন্ত্রীর
বন্যা পরবর্তী পুনর্বাসনসহ সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরকারের পাশাপাশি বেসরকারি খাত এবং এনজিওর অংশগ্রহণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে একটি পুনর্বাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এর ফলে ক্ষতিগ্রস্তদের সহায়তার পরিধি ও মান আরও বাড়বে। বর্তমান সরকার দুর্নীতিমুক্ত ও সমন্বিত উদ্যোগে জনকল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত ব্যবসা-শিল্প, প্রভাব পড়ছে খেলাপি ঋণেও: অর্থমন্ত্রী
জ্বালানি সংকটের কারণে দেশের ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর প্রভাব খেলাপি ঋণের ওপরও পড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় ঋণ পুনঃতফসিল ও গ্রেস পিরিয়ডসহ একটি প্যাকেজ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।