সর্বশেষ

আপিল বিভাগ

আপিল বিভাগে প্রধান বিচারপতি ও বার সভাপতির উত্তপ্ত বাক্যবিনিময়

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ চলাকালে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। প্রশাসনিক স্থবিরতা, বিচারিক বিলম্ব, বেঞ্চ সংকটসহ কয়েকটি বিষয়ে প্রধান বিচারপতির কাছে অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন বার সভাপতি। একপর্যায়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের পাঁচ বিচারক এজলাস ত্যাগ করেন বলে কোর্টসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
তনু হত্যার আসামি হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘন্টায় আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে।

আহ্‌সান উল্লাহ্‌ মাস্টার হত্যা মামলা: শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি

গাজীপুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা আহ্‌সান উল্লাহ্‌ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে আগামী ১১ আগস্ট পর্যন্ত কার্যক্রম মুলতবি করেছেন।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে: আইনমন্ত্রী

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে করা আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এর পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। তিনি এটিকে সরকারের রাজনৈতিক অঙ্গীকার হিসেবে উল্লেখ করেছেন।ৱ

পঞ্চদশ সংশোধনীআপিলে বহাল হাইকোর্টের রায়, ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান সংবিধানে পুনর্বহালের পথ উন্মুক্ত হলো। তবে পঞ্চদশ সংশোধনীর বাকি অংশ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ভবিষ্যৎ জাতীয় সংসদের ওপর ছেড়ে দিয়েছেন আদালত।

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের শুনানি শেষ, বৃহস্পতিবার রায় 

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বৈধতা নিয়ে করা আপিলের শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার এ বিষয়ে রায় ঘোষণা করবেন।