সর্বশেষ

জাতীয়বিএনপির নির্বাচনী সমাবেশ: ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
দুর্গম এলাকায় ভোট কেন্দ্রে হেলিকপ্টার মোতায়েন হবে: নৌবাহিনী প্রধান
ভোটের আগে সীমান্তের ৩০ পথে ঢুকছে অবৈধ অস্ত্র, বাড়ছে উদ্বেগ
সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু
ষড়যন্ত্র ও ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না: নাটোরে দুলু
সারাদেশফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক আটক
বিএনপি নির্বাচনী জনসভায় স্বাধীনতার পক্ষে ভোটের আহ্বান ফখরুলের
পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের গণমিছিল: মানুষের ঢলে মুখরিত শহর
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পালানোর সুযোগ থাকবে না: হাসনাত আবদুল্লাহ
গাইবান্ধায় ডা. সৈয়দ মইনুলের ৭৫ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা
কুড়িগ্রাম-১ আসনে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
নির্বাচনী দায়িত্বে সর্বোচ্চ পেশাদারিত্বের আহ্বান বরগুনা পুলিশ সুপারের
নির্বাচনের মাত্র ৩ দিন আগে সুনামগঞ্জে খেলাফত প্রার্থী সরে দাঁড়ালেন
নরসিংদীতে খায়রুল কবির খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ফেনীর সাংবাদিক মিন্টুর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মাঠে চারদিক থেকে ঘেরাও দিয়েছি, বিজয় নিশ্চিত : সিরাজগঞ্জে মনজুর কাদের
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়ার সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক
দৌলতপুর সীমান্তে বিজিবির তিন অভিযানে মাদক উদ্ধার, আটক ১
বেনাপোল বন্দরে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাগমারায় গভীর রাতে র‌্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার
শেরপুরে নির্বাচনী প্রস্তুতিমূলক আনসার–ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
কলাপাড়ায় সেতু নির্মাণে দুর্ঘটনা: শ্রমিক নিহত, অন্তত ১০ আহত
রাজশাহীতে উদ্ধার ৭৫টি হারানো মোবাইল মালিকদের হাতে ফেরত
বাউফলে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২০
জয়পুরহাটে আনসার-ভিডিপি সদস্যদের প্রস্তুতিমূলক সমাবেশ
নারীবিরোধীতায় জামায়াতকে প্রত্যাখ্যান করবে দেশবাসী: কুড়িগ্রামে সোহেল হোসাইন
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহার
চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ে বিধিবহির্ভূত সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ
নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারী সমাবেশ
রংপুর-৬ আসন: জোট ছেড়ে ধানের শীষের প্রচারে ব্যস্ত এবি পার্টির ছাদেকুল
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে যোগাযোগে প্রিন্স অ্যান্ড্রুর কন্যারা: নতুন নথিতে বাড়ছে প্রশ্ন
থাইল্যান্ডে আজ নির্বাচন: সংস্কারপন্থী ‘পিপলস পার্টি’ কি ভাঙতে পারবে ক্ষমতাসীন চক্র
খেলাউন্ডিজের কাছে পাত্তা পায়নি বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড
বিনোদন

২০ বছর পর লাল শিফনে প্রত্যাবর্তন ‘ম্যায় হুঁ না’র চাঁদনীর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ ৬:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এই সেদিনও ‘রকি অ্যান্ড রানি কি প্রেম কাহানি’তে শিফন শাড়িতে অনুরাগীদের বুকে ঢেউ তুলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

তবে লাল শিফনে সুস্মিতাকে দেখে ভক্তরা বলছেন, শিফন শাড়ির ওপরে কীভাবে প্রভুত্ব করতে হয়, তা দেখিয়ে দিয়েছেন বঙ্গসুন্দরী। ২০ বছর পরে লাল শিফনে প্রত্যাবর্তন ‘ম্যায় হুঁ না’র চাঁদনীর। নেপথ্যে ‘ধুম তানা’ বাজল কি?

নেপথ্যে নাগারে বাজছে ‘ধুম তানা ধুম তানা ধুম তানা ধুম তানা ধুম তা...’। আর তালে তালে পা ফেলে লাল শিফনের আঁচল উড়িয়ে চুল ওড়াতে ওড়াতে এগিয়ে আসছেন একসময়ের আলোচিত জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। দেখে আপামার ভারতবাসী তো কোন ছাড়, বলিউড বাদশাহ শাহরুখ খানেরও হাঁটু দুর্বল।

দুই হাত ছড়িয়ে তার প্রিয় পোজ দিতে গিয়ে মাটিতে বসেই পড়লেন। ‘ম্যায় হু না’ সিনেমার সেই দৃশ্য ছিল বলিউডের ক্লাসিক বাণিজ্যিক ছবির একটি বৈগ্রাহিক মুহূর্ত। ২০ বছর পর সুস্মিতা সেই মুহূর্তের স্মৃতিকে আরও একবার তাজা করে তুললেন। লাল শিফন পরে হাজির হলেন লেন্সের সামনে। আর দেখা গেল, ম্যায় হু নার কেমিস্ট্রির প্রফেসর মিস চাঁদনি চোপড়ার কেমিস্ট্রি আবার একই রকম জীবন্ত হয়ে উঠেছে। লাল রঙের শিফন শাড়িতে তিনি এখনো আগের মতোই বহ্নিশিখা।

বলিউডের নায়িকা আর তাদের শিফন শাড়ি ওড়ানো অবতার বরাবরই ভক্তকূলে সমাদর পেয়েছে। সেটি ছবির নির্মাতারাও ভালো করে জানেন। তাই পুরোনো ফর্মুলা এ যুগেও যখন তখন কাজে লাগান। 

এই সেদিনও ‘রকি অ্যান্ড রানি কি প্রেম কাহানি’তে শিফন শাড়িতে ভক্তদের বুকে ঢেউ তুলেছেন আলিয়া। তবে লাল শিফন শাড়িতে সুস্মিতাকে দেখে ভক্তরা বলছেন— শিফন শাড়ির ওপর কীভাবে প্রভুত্ব করতে হয়, তা দেখিয়ে দিয়েছেন বঙ্গসুন্দরী।

সুস্মিতার চেহারার নিখুঁত আদল ফুটে উঠেছে লাল শিফনে। অথচ কোথাও কোনো বাড়তি দেহ প্রদর্শনের প্রয়োজন পড়েনি। লাল শাড়ির সঙ্গে সামান্যই অলঙ্কার পরেছেন। সুস্মিতা কানে মুক্তোর দুল, বাঁ হাতে এক খানি আংটি আর শাড়িতে একটি সাদা চিতার আদলের ব্রোচ। তাতেই তার থেকে চোখ ফেরানো দায়। অনুরাগীদের কেউ কেউ ওই রূপে সুস্মিতাকে দেখে ম্যায় হুঁ নার প্রসঙ্গ টেনেছেন। 

কেউ কেউ বলেছেন, ছবি দেখে মনে মনে ধুম তানা ধুম তানা বাজনা বাজতে শুরু করেছে তাদের। তবে ছবিতে সুস্মিতার পাশাপাশি আলাদা করে ফ্যাশন জগতের নজর টেনেছে তার সাদা চিতা ব্রোচও। সুস্মিতা যদিও জানিয়েছেন, ওই ব্রোচ এবং যেটুকু গহনা তিনি পরেছেন, তার সবটাই তার ব্যক্তিগত সংগ্রহ থেকে।

৪৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন