কাতারের সাবেক আমিরের মৃত্যুতে নোবিপ্রবিতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৪:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কাতারের আধুনিক স্থপতি ও সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশের একদিনের রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে এদিন বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর এই বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই দোয়া অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সাবেক আমিরের অবদানের কথা স্মরণ করে তার আত্মার চিরশান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কল্যাণ ও মুসলিম উম্মাহর শান্তি কামনাও করা হয়।
উল্লেখ্য, গত ১২ জুলাই কাতারকে আধুনিক রাষ্ট্রে রূপান্তরের অন্যতম কারিগর শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই প্রয়াণে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়, যার অংশ হিসেবে নোবিপ্রবি ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
১৩৩ বার পড়া হয়েছে