সর্বশেষ

সারাদেশ

বিএম কলেজের ১৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও নানা কর্মসূচি

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

সোমবার, ১৫ জুন, ২০২৬ ১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজের ১৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে আনন্দ র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস, শিক্ষা-ঐতিহ্য ও অর্জনের নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম। এছাড়া উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলামসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি উদ্বোধনকালে কলেজ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ ১৩৭ বছরের পথচলায় সরকারি ব্রজমোহন কলেজ দেশের শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিষ্ঠানপ্রেম, দায়িত্ববোধ এবং ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়তা করে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ, ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচি। পুরো ক্যাম্পাস এদিন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

উল্লেখ্য, ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত সরকারি ব্রজমোহন কলেজ দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন