সর্বশেষ

সারাদেশ

হিরণ কিরণ থিয়েটারের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন গুণীজনরা

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ৮ জুন, ২০২৬ ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
হিরণ কিরণ থিয়েটারের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটক মঞ্চায়ন, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সমাজ, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেনের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন ডিজিটাল কালচার সোসাইটির সভাপতি ও নাট্যকার মোঃ সাগর হোসেন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সম্মাননা লাভ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ, নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালীসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।

অনুষ্ঠানটি সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান এবং অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন