সর্বশেষ

সারাদেশ

রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি: রাসিকের আনুষ্ঠানিক ব্যাখ্যা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ৩ জুন, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে “সড়কবাতি বিষয়ে জ্ঞান অর্জনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) প্রশাসক ফ্রান্সে যাচ্ছেন” শিরোনামে প্রকাশিত খবরকে আংশিক ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বক্তব্যে বলা হয়েছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেড আধুনিক ও বিদ্যুৎ সাশ্রয়ী নগর আলোকায়ন প্রযুক্তি বিষয়ে সরাসরি অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে রাসিক প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীকে ফ্রান্স সফরের জন্য আমন্ত্রণ জানায়।

কর্তৃপক্ষ জানায়, প্রস্তাবিত এই সফরের সকল ব্যয়ভার আমন্ত্রণকারী প্রতিষ্ঠান বহন করার কথা ছিল এবং এতে রাজশাহী সিটি কর্পোরেশনের কোনো অর্থ ব্যয়ের পরিকল্পনা ছিল না। এছাড়া প্রতিষ্ঠানটি রাসিকের কোনো চলমান বা পূর্ববর্তী উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত নয় বলেও জানানো হয়।

তবে এই সফর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শুধুমাত্র প্রয়োজনীয় সরকারি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছিল। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বিদেশ সফর সংক্রান্ত কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে, ফলে এই সফর বাস্তবায়নের কোনো সুযোগ নেই।

রাসিক আরও জানিয়েছে, এ বিষয়ে কোনো সরকারি আদেশ (জিও) বা চূড়ান্ত অনুমোদন জারি হয়নি। তাই প্রশাসকের ফ্রান্স সফর নিশ্চিত—এ ধরনের তথ্য সম্পূর্ণ সঠিক নয়।

সিটি কর্পোরেশন নাগরিকদের উদ্দেশে অনুরোধ করেছে, যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকতে।

৩৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০