সর্বশেষ

সারাদেশ

ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের ইসলামপুর উপজেলায় দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস সহযোগিতায় (বিসিসিপি)-এর আয়োজনে সোমবার দুপুরে ইসলামপুর উপজেলা পরিষদ চত্বরে ১৪টি স্টলের অংশগ্রহণে এ মেলার আয়োজন করা হয়।

মেলা উপলক্ষে দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল হোসাইন। তিনি তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশেষ করে নারীদের সক্ষমতা বৃদ্ধি এবং সচেতনতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী, মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, বিসিসিপি প্রোগ্রাম পরিচালক ডা. জিনাত সুলতানা, ডেপুটি ডিরেক্টর সোনিয়া ইসলাম, সহকারী পরিচালক আঃ সালাম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টারসহ অন্যান্যরা।

জেন্ডার ও জলবায়ু বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে মেলাটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। একই সঙ্গে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাটিকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন