গাজীপুরে ‘তাকওয়া পরিবহন’ বন্ধের দাবিতে বিক্ষোভ
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরে তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সকালে গাজীপুর চৌরাস্তায় জাগ্রত চৌরঙ্গীর নিচে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর ছাত্র শক্তির সংগঠক সামিউল আলম নাবিল।
সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাবিল ইউসুফ, ভাওয়াল কলেজ জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক মাসুদ রবিন এবং সংগঠক আসিফ মোল্লাসহ সাধারণ শিক্ষার্থীরা।
বক্তারা অভিযোগ করেন, গাজীপুরে তাকওয়া পরিবহন একটি “মরণফাঁদ” পরিবহনে পরিণত হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে এই পরিবহন বন্ধের দাবি জানান এবং অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এছাড়াও মহাসড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিও জানান তারা।
পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।
১২৯ বার পড়া হয়েছে